Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নামাজের সময়সূচি — ১৭ সেপ্টেম্বর ২০২৬ - দৈনিক স্বাধীন সংবাদ

নামাজের সময়সূচি — ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধর্ম ডেস্ক:

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করলে আল্লাহ তায়ালা গুনাহ মাফ করে জান্নাত দান করবেন। সময়মতো নামাজ আদায়ের জন্য যারা সময়ের আগেই মসজিদে উপস্থিত হন এবং নামাজের জন্য অপেক্ষা করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন।হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয় কেয়ামতের দিন বান্দার যে কাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে, তা হচ্ছে নামাজ। সুতরাং যদি তা সঠিক হয়, তাহলে সে পরিত্রাণ পাবে। আর যদি নামাজ খারাপ হয়, তাহলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে।‘যদি তার ফরজ ইবাদতের মধ্যে কিছু কম পড়ে যায়, তাহলে আল্লাহ তায়ালা বলবেন, দেখ তো, আমার বান্দার কিছু নফল ইবাদত আছে কি না, যা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে? অতঃপর তার অবশিষ্ট সমস্ত আমলের হিসাব ঐভাবে গ্রহণ করা হবে।’ —(আবু দাউদ: ৮৬৪, তিরমিজি: ৪১৩, ইবনে মাজাহ: ১৪২৫)অন্য এক হাদিসে হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, ‘যে ব্যক্তি চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করবে এবং প্রথম তাকবিরও পাবে, তার জন্য দুটি মুক্তির পরওয়ানা লেখা হবে—১. জাহান্নাম থেকে মুক্তি; ২. নিফাক থেকে মুক্তি।’ —(সুনানে তিরমিজি, হাদিস: ২৪১)আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ (৩ আশ্বিন ১৪৩২ বাংলা, ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি)। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—

নামাজের সময়সূচি—১৭ সেপ্টেম্বর ২০২৬

ফজর: ৪:৩০ মিনিট
জোহর: ১১:৫৪ মিনিট
আসর: ৪:১৮ মিনিট
সূর্যাস্ত: ৬:০০ মিনিট
ইফতার: ৬:০৫ মিনিট
মাগরিব: ৬:০৫ মিনিট
ইশা: ৭:১৮ মিনিট

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর

ফজর: ৪:৩০ মিনিট
তাহাজ্জুদ ও সেহরির শেষ সময়: ৪:৩১ মিনিট
সূর্যোদয়: ৫:৪৬ মিনিট

বিভাগীয় শহরের সময় সমন্বয়

বিয়োগ:
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট

যোগ:
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *