সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জ বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ে আজ বুধবার ভিটামিন এ ফর্টিফাইড ভোজ্যতেল বোতলজাতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ভোজ্যতেল পণ্যে নির্ধারিত মাত্রায় ভিটামিন এ সঠিকভাবে সংযোজন এবং ভোজ্যতেল পরিমাপের ক্ষেত্রে সঠিক পরিমাণ নিশ্চিত করে ভোক্তাদের নিকট বিক্রয় করার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এছাড়া, পণ্যের গুণগত মান ও পরিমাপের সঠিকতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে উপস্থিত স্টেকহোল্ডারদের অবহিত করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সকল বোতলজাতকারক মালিকগণ এবং নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় বিএসটিআই-এর অফিস প্রধান জনাব কে. এম. হানিফ, উপপরিচালক (সিএম) উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে ভোজ্যতেল পণ্যে নির্ধারিত মাত্রায় ভিটামিন এ সংযোজন এবং ভোক্তাদের নিকট সঠিক পরিমাণে তেল সরবরাহ ও বিক্রয় নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করে অঙ্গীকার করেন।
পাশাপাশি, পণ্যের গুণগত মান ও পরিমাপের সঠিকতা বজায় রেখে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।