নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজেদুর রহমান-এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০২/০৫/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২১:৪০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন খানপুর সরদারপাড়া সাকিনস্থ জনৈক সাকিল মিয়ার বাড়ির ভাড়াটিয়া রানার বাসার সামনের ডান পাশের রুমের ভিতর থেকে—

১। মোঃ নাহিদ হোসেন (২৯), পিতা- মোঃ জাহাঙ্গীর, মাতা- নার্গিস, সাং- ১৬৯ খানপুর মেইন রোড, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
২। মোঃ রাফি (২৬), পিতা- মোঃ আবুল হোসেন, মাতা- রশিদা বেগম, সাং- তল্লা, তারা মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৩। সোয়াদ খান (১৯), পিতা- হাসান আহমেদ লেলিন, মাতা- সোনিয়া আক্তার, সাং- খানপুর মেইন রোড, লাল মসজিদের পাশে, থানাবাড়ির ভাড়াটিয়া, থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ—

তাদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *