নাশকতা ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ পুলিশের সাঁড়াশি অভিযান বৈষম্যবিরোধী মামলার আসামিসহ আটক ১৫

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারি, সন্ত্রাসবিরোধী মামলার একজন আসামি এবং সামারি ট্রায়ালে অভিযুক্ত ১৩ জনসহ মোট ১৫ জনকে আটক করেছে পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদক মামলার আসামি (১ জন): মো. মাসুদ (২২), পিতা—মো. মোরশেদ, সাং—মিজমিজি পূর্বপাড়া, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জ। তাঁর কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সন্ত্রাসবিরোধী মামলার আসামি (১ জন): মো. আরিফ হাসান রকি (৩২), পিতা—মৃত আজগর আলী, সাং—সুমিলপাড়া বিহারি কলোনি (সেক্টর এইচ), ৬ নম্বর ওয়ার্ড, আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

সামারি ট্রায়ালে অভিযুক্ত (১৩ জন):

১. মো. জিদান (২২), শিমুলপাড়া বিহারি কলোনি, সিদ্ধিরগঞ্জ।
২. মো. সানি (২৬), শিমুলপাড়া বিহারি পল্লি, ৬ নম্বর ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ।
৩. মো. রানা (২৫), নিমাইকাশারি, সিদ্ধিরগঞ্জ।
৪. মো. ইসা (২৫), গলাচিপা, পটুয়াখালী (বর্তমানে সিদ্ধিরগঞ্জ)।
৫. মো. হেলাল মিয়া (৩৫), শেরপুর সদর, শেরপুর (বর্তমানে সিদ্ধিরগঞ্জ)।
৬. মো. আদন আবদুল্লা (২৩), মাদানীনগর, সিদ্ধিরগঞ্জ।
৭. মো. জাহিদ হাসান (৩০), ধনকুন্ডা ক্যানেলপাড়, সিদ্ধিরগঞ্জ।
৮. মুনতাসির হাসান মিজান (৩৫), মিজমিজি পূর্বপাড়া, সিদ্ধিরগঞ্জ।
৯. মো. আলিফ (২৮), মিজমিজি তারা মার্কেট, সিদ্ধিরগঞ্জ।
১০. মো. আশরাফ (৩৮), নরসিংদী সদর, নরসিংদী (বর্তমানে মিজমিজি পাগলাবাড়ি, সিদ্ধিরগঞ্জ)।
১১. মো. রাজিব (৩১), বন্দর, নারায়ণগঞ্জ।
১২. মো. আলাউদ্দিন (টুনু) (৪৫), জালকুড়ি পশ্চিমপাড়া, সিদ্ধিরগঞ্জ।
১৩. মো. আবু মিয়া (৪০), নুরবাগ আবাসিক এলাকা, সিদ্ধিরগঞ্জ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আগামীকাল ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মাদক কারবারি, সন্ত্রাসী কিংবা কোনো রাজনৈতিক কর্মসূচির আড়ালে কেউ জনদুর্ভোগ সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *