নিজস্ব প্রতিবেদক, বরিশাল :
বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোর রাতে লাশটি উদ্ধার করা হয় বলে জানান নাজিরপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বেলায়েত হোসেন খান।
উদ্ধার হওয়া লাশটি দুই বছর বয়সী শিশু রোজামনির। সে মুলাদী উপজেলার খালাসীর চর এলাকার বাসিন্দা মৃত নুরু হাওলাদারের কন্যা।
মুলাদীর নাজিরপুর নৌ-পুলিশ পরিদর্শক বেলায়েত হোসেন খান জানান, শুক্রবার বিকেলে শিশু কন্যাকে ঘরে রেখে তার মা ওষুধ কিনতে বাজারে যায়। ঘরে থাকা বড় কন্যার সাথে ছোট কন্যাকেও রেখে যায়। ফিরে এসে কন্যাকে আর খুঁজে পায়নি।
ধারণা করা হচ্ছে, মা বাজারে যাওয়ার পর শিশু কন্যা রোজামনি ঘরের সামনের খালে পড়ে যায়। কেউ না দেখায় ও খালে স্রোত থাকায় শিশু ডুবে মারা গিয়ে ভেসে গিয়েছে। ভোর রাত পৌনে চারটার দিকে জয়ন্তী নদীতে মাছ শিকার করা জেলেরা কাঠের চর এলাকায় ভাসমান অবস্থায় শিশুর লাশ পেয়েছে। পরে তাদের খবর দেয়। তারা উদ্ধার করে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।