Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নিজেদের স্বার্থে নিজস্ব নীতিতেই চলবে বাংলাদেশ: আইনমন্ত্রী - দৈনিক স্বাধীন সংবাদ

নিজেদের স্বার্থে নিজস্ব নীতিতেই চলবে বাংলাদেশ: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি:
ভারত তাদের নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী চলবে, বাংলাদেশও নিজেদের নীতি ও স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।’

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে সবকিছু বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, সেটি মুখ্য বিষয় নয়। পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ই-জুডিশিয়ারি বাস্তবায়নের বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের ডিজিটালাইজেশনের জন্য সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে। আগামী এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *