Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নিশিরাতে লাল পোশাকে অপু বিশ্বাস, রহস্যময় ক্যাপশনে কী বার্তা? - দৈনিক স্বাধীন সংবাদ

নিশিরাতে লাল পোশাকে অপু বিশ্বাস, রহস্যময় ক্যাপশনে কী বার্তা?

বিনোদন ডেস্ক ::

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার সোমবার (২৪ আগস্ট) মধ্যরাতে লাল পোশাকে তোলা একগুচ্ছ ছবি প্রকাশ করে আবারও নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। ছবির সঙ্গে দেওয়া ছোট্ট ক্যাপশন নিয়েও শুরু হয়েছে আলোচনা।

মধ্যরাতে নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। লাল পোলকা ডট পোশাকে বেশ নান্দনিকভাবে ধরা দেন এই অভিনেত্রী। ছবিগুলোতে কখনো হাস্যোজ্জ্বল, আবার কখনো ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে।

রাতের আবহে তোলা ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’। এই ছোট্ট বার্তার মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শান্তিময় রাত এবং সুন্দর স্বপ্নের শুভকামনা জানিয়েছেন তিনি।

ছবিগুলো প্রকাশের পরপরই তা নেটিজেনদের নজর কাড়ে। পোস্টটিতে লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি ভক্তদের নানা ধরনের প্রতিক্রিয়াও দেখা যায়। অনেকেই অপুর সৌন্দর্য ও পোশাকের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ রসাত্মক ও কটাক্ষপূর্ণ মন্তব্যও করেছেন।

উল্লেখ্য, নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে বেশ কিছুদিন নেপালে ছিলেন অপু বিশ্বাস। শুটিংয়ের ব্যস্ততার পাশাপাশি দেশটির বিভিন্ন দর্শনীয় স্থানেও ঘুরেছেন তিনি। সেখানকার নানা মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *