মোঃআনজার শাহ
কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি ও নারী-শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের পরপরই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করায় পুলিশের তৎপরতা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নির্দেশনায় এক প্রবাসী ভুক্তভোগীর দায়ের করা এজাহারের ভিত্তিতে গোলাম মোস্তফা ওরফে মামুন (৪২)-এর বিরুদ্ধে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।
গ্রেফতার হওয়া গোলাম মোস্তফা বরুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অফিসপাড়া (পূর্বপাড়া, মৌলভী বাড়ি) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম আবুল কালাম এবং মাতার নাম পারভীন আক্তার।
মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
বরুড়া থানা পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।