খসরু মৃধা:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের কোদালিয়া এলাকায় বন্ধন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৮তম বার্ষিক সাধারণ সভা শনিবার (১০ জানুয়ারি ২০২৫) দিনব্যাপী হারবাইদ হাউজিং সোসাইটি বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সভা শুরু হয় জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্ধন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সরকার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারী রাশেদ সরকার।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন: পূবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল, পূবাইল থানা যুবদলের সদস্য সচিব আবুল হোসেন, দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান আগস্টিন প্রতাপ গমেজ ও সেক্রেটারি মিস্টার হেনরি পেপিলন, চেয়ারম্যান হারবাইদ খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড রবিউল ইসলাম আওলাদ, সহ-সভাপতি পূবাইল থানা বিএনপি জাকির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পূবাইল থানা বিএনপি ও গাজীপুর থানা সমবায় কর্মকর্তা মেহেদী মাসুদ
এছাড়া উক্ত ক্রেডিট ইউনিয়নের উপদেষ্টা মণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী, সদস্য ও অন্যান্য অংশগ্রহণকারীরাও উপস্থিত ছিলেন।