ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (৩ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র)-এর নেতৃত্বে থানার একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি মনির হোসেন (৩৮)। তিনি নুর ইসলামের ছেলে। তার বাড়ি ফতুল্লা থানার রঘুনাথপুর এলাকার নেকবর মাতবর রোডে। পুলিশ জানায়, মনির হোসেনের বিরুদ্ধে আদালতের দেওয়া ১০ বছরের সাজা পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *