বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি

বরিশাল প্রতিনিধি:

বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন বিএইচএস নিউজের ওমর ফারুক (সাব্বির খান) এবং সাধারণ সম্পাদক হয়েছেন সময়ের বার্তার আল-আমিন গাজী। নতুন কমিটির মাধ্যমে তরুণ সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় বরিশালের ইউরো কনভেনশন হলে সংগঠনটির পরিচিতি সভা ও নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন ভয়েস অব বরিশালের এইচ এম হেলাল। সহসভাপতি হয়েছেন অগ্রযাত্রা প্রতিদিনের আহমেদ বায়েজীদ ও দখিনের কণ্ঠের মুরাদ হোসাইন।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সুন্দরবনের তানজিমুন ইসলাম রিশাদ ও আমাদের বরিশালের নাইম হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক মতবাদের আবদুর রহমান। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রথম সকালের মিল্টন কবিরাজ ও আজকের পত্রিকার মেহেদী হাসান রাতুল।

কোষাধ্যক্ষ হয়েছেন ক্রাইম নিউজের রাহাত রাব্বি এবং সহকোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক আইন বার্তার মাছুম বিল্লাহ। দপ্তর সম্পাদক হয়েছেন দৈনিক ঘোষণার জিহাদ হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন বিএইচএস নিউজের জয় চন্দ্র শীল এবং সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আজকের তালাশের শাহাদাৎ হোসেন।

তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হয়েছেন আগামীর সময়ের জিহাদ হাসান। গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক হয়েছেন আজকের বার্তার মো. এম টিটু এবং ডিজিটাল মিডিয়া সম্পাদক হয়েছেন বরিশাল টাইমসের মো. শাফায়েত হোসেন। আইন ও মানবাধিকার সম্পাদক হয়েছেন দৈনিক দেশবার্তার আতিকুর রহমান। ক্রীড়াবিষয়ক সম্পাদক হয়েছেন সিটিটি নিউজের পারভেজ হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক হয়েছেন বরিশাল টিভির মো. সাইমুন হোসেন এবং নারীবিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তরের মনিকা চৌধুরী।

কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন ক্রাইম নিউজের সাইফুল ইসলাম শান্ত, বরিশাল টাইমসের মেহেদী হোসেন, দৈনিক শাহনামার মো. সুজন হাওলাদার, দক্ষিণাঞ্চল পত্রিকার মো. সোহেল রানা, প্রত্যাশা বার্তার মো. রাশেদ, চ্যানেল ২৪-এর ভিডিও জার্নালিস্ট আরাফ আহমেদ শাকিল, বিএইচএস নিউজের এম এ গোফরান ও এস এম জাহিদ টিয়ান, আনন্দ টিভির সাঈদ আহমেদ মিরাজ, বরিশাল নিউজ ২৪-এর ফেরদাউস হোসেন ও মো. শাহিন এবং কলমের কণ্ঠের বেল্লাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু। বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সহসভাপতি মো. জাকির হোসেন, বরিশাল টেলিভিশন মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, দৈনিক প্রথম সকালের প্রকাশক ও সম্পাদক কাজী আল মামুন, বরিশাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম মোফাজ্জল, কোষাধ্যক্ষ সুখেন্দ এদবর এবং কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও কমল সেন গুপ্ত। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খবরের কাগজের বরিশাল ব্যুরোপ্রধান মইনুল ইসলাম সবুজ, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরোপ্রধান অপূর্ব অপু, জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. শাওন খান, বাংলানিউজ২৪-এর নিজস্ব প্রতিবেদক মুশফিক সৌরভ, দৈনিক আজকালের কে এম নয়ন, স্টার নিউজের ব্যুরোপ্রধান সৈয়দ মেহেদী হাসান, চ্যানেল ওয়ানের ব্যুরোপ্রধান আরিফুর রহমান, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আজিম হোসেন সুহাদ, দখিনের প্রতিবেদনের রাইসুল ইসলাম অভি, রিপোর্ট ৭১-এর আমিনুল ইসলাম সোহাগ, ক্রাইম নিউজের সম্পাদক খন্দকার রাকিব হোসেন এবং দৈনিক আজকের তালাশের সম্পাদক মারুফ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকেরা।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তাঁরা বলেন, তরুণ সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দায়িত্বশীলতা এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের মাধ্যমে তরুণ সাংবাদিকদের গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে বরিশালের গণমাধ্যম অঙ্গনে তরুণ সাংবাদিকদের ভূমিকা আরও জোরালো হবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *