Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বরুড়ায় একযোগে চার অভিযানে পুলিশের সাফল্য: মাদক, চুরি ও সন্তান হত্যাচেষ্টার আসামি গ্রেফতার - দৈনিক স্বাধীন সংবাদ

বরুড়ায় একযোগে চার অভিযানে পুলিশের সাফল্য: মাদক, চুরি ও সন্তান হত্যাচেষ্টার আসামি গ্রেফতার

রুবেল হোসেন (কুমিল্লা)

কুমিল্লার বরুড়া থানা পুলিশ একযোগে পরিচালিত একাধিক অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট চারজনকে গ্রেফতার করেছে। বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য ও চুরি যাওয়া বৈদ্যুতিক সরঞ্জাম।
৩২ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
উপ-পরিদর্শক (নিরস্ত্র) মিশন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি দল অভিযান পরিচালনা করে। গত শনিবার (১৮ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে বরুড়া থানাধীন পৌরসভার ৯নং ওয়ার্ড দেওড়া এলাকায় রহিম আলী হাজী বাড়ির মাসুদ আলমের দোকানের সামনে পাকা রাস্তা থেকে মোছাঃ সামছুন নাহার প্রঃ পরানী বেগমকে (৩৫) আটক করা হয়। তাঁর স্বামীর নাম মোঃ সাদ্দাম হোসেন এবং পিতার নাম মৃত আবু তাহের। তাঁর বাড়ি দেওড়া উত্তর পাড়ার আব্দুল আজিজ মেম্বার বাড়িতে।
তল্লাশি চালিয়ে তাঁর দখল থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে পুলিশ। এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
চুরি যাওয়া ট্রান্সফরমার উদ্ধার, গ্রেফতার ১
বরুড়া থানাধীন খোশবাস উত্তর ইউনিয়নের রহিমপুর উত্তর পাড়া এলাকায় বারেকের বাড়ির উত্তর-পূর্ব পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে চুরি যাওয়া একটি পুরাতন সিঙ্গেল ফেজ বৈদ্যুতিক ট্রান্সফরমার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ সাইমনকে (২১) গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি ৩নং খোশবাস উত্তর ইউনিয়নের রহিমপুর গ্রামে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকাসক্ত পিতার হাতে সন্তান হত্যাচেষ্টা, গ্রেফতার আসামি
বরুড়া থানাধীন শাকপুর ইউনিয়নের শাকপুর এলাকায় মাদক সেবনের অর্থ না পাওয়ায় নিজ সন্তানের গলায় ধারালো ব্লেড দিয়ে হত্যাচেষ্টার এক ঘটনা ঘটে। এ ঘটনায় মাদকাসক্ত হাফেজ কাউসারকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। তাঁর পিতার নাম সফিকুল ইসলাম। নিয়মিত মামলায় আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অন্য মামলায় আরও একজন গ্রেফতার
এছাড়া বরুড়া থানায় পূর্বে রুজুকৃত একটি নিয়মিত মামলায় আরও একজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বরুড়া থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি ও সামাজিক অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীকে যেকোনো অপরাধমূলক তথ্য পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *