Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বরুড়ায় ৭৩ হাজার ২০০ শিশুর মুখে উঠল ভিটামিন 'এ' ক্যাপসুল, আইইডিসিআরের পরিদর্শনে সন্তোষ প্রকাশ - দৈনিক স্বাধীন সংবাদ

বরুড়ায় ৭৩ হাজার ২০০ শিশুর মুখে উঠল ভিটামিন ‘এ’ ক্যাপসুল, আইইডিসিআরের পরিদর্শনে সন্তোষ প্রকাশ

“সবার সম্মিলিত সহযোগিতায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদী”: ডা. সাজেজুর রহমান

মোঃআনজার শাহ

শিশুমৃত্যু হ্রাস, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ প্রজন্ম গঠনের লক্ষ্যে সারাদেশের মতো কুমিল্লার বরুড়ায়ও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন নির্ধারিত কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো এবং অভিভাবকদের পুষ্টি বিষয়ক সচেতনতামূলক বার্তা প্রদান করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এবারের ক্যাম্পেইনে বরুড়া উপজেলায় মোট ৭৩ হাজার ২০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিশুদের সুষম খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্যসেবার গুরুত্ব সম্পর্কে অভিভাবকদের সচেতন করা হচ্ছে।

ক্যাম্পেইনের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ঢাকার আইইডিসিআর (IEDCR) থেকে আগত ডেপুটি ডিরেক্টর ডা. রত্না দাস বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন কেন্দ্রে সেবার মান, ক্যাপসুল বিতরণ কার্যক্রম এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালন ঘুরে দেখেন। পাশাপাশি কার্যক্রমে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও সেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে ডা. সাজেজুর রহমান বলেন, “ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে অত্যন্ত কার্যকর। আমরা বরুড়ার প্রতিটি শিশুর কাছে এই সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করছি। শুধু ক্যাপসুল খাওয়ানোই নয়, অভিভাবকদের পুষ্টি, শিশুর সঠিক পরিচর্যা এবং স্বাস্থ্য সচেতনতা সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হচ্ছে। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদী।”

উপজেলা স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা। তারা বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের এ ধরনের জনস্বাস্থ্য কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, প্রতিটি যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় আনতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন, যাতে কোনো শিশু এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *