বরুড়া প্রেসক্লাবের মানবিক উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

মোঃআনজার শাহ 

কুমিল্লার বরুড়া উপজেলার সাহারপাড়ুয়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে বরুড়া উপজেলা প্রেসক্লাব। আজ সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এবং সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহারপাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা এবং বরুড়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, ইকরাম, জাহাঙ্গীর হোসেন, মহিবুল্লাহ বাবুল ভূঁইয়াসহ ক্লাবের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড, আর এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। তাঁরা বরুড়া উপজেলা প্রেসক্লাবের এই মানবিক ও ইতিবাচক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বরুড়া উপজেলা প্রেসক্লাবের এই উদ্যোগ স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং এলাকায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *