মোহাম্মদ হোসেন সুমন:
১ হাজার ২৩৩ পরীক্ষার্থীর মধ্যে বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৪০ জন
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ করা হয়েছে। গত ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।
এ বছর কেজি, নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ২৩৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে বিভিন্ন গ্রেডে মোট ৪৪০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
ফলাফল অনুযায়ী, ট্যালেন্টপুলে ৬৪ জন, প্রথম গ্রেডে ৬৩ জন, দ্বিতীয় গ্রেডে ৭৩ জন, সাধারণ গ্রেডে ১৬৭ জন এবং বিশেষ গ্রেডে ৭৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধা যাচাই এবং পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, অধ্যবসায় ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্টরা।