Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান - দৈনিক স্বাধীন সংবাদ

বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খসরু মৃধা:

‘হাতে হাত ধরি, সুন্দর সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) গাজীপুরের হারিকেন ফ্যাক্টরির পশ্চিম পাশে সাজেদা পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. বখতিয়ার। শপথ পাঠ করান টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবের আহমেদ সরকার সুমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি মো. আতিকুর রহমান আনিস এবং জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট কবি ও সাংবাদিক মো. মশিউর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন রনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ, গাজীপুর জেলা সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা, গাজীপুর মিডিয়া ক্লাবের সদস্যসচিব মো. বশির আহমেদ, পূবাইল থানা প্রেসক্লাবের সভাপতি খসরু মৃধাসহ গাজীপুরের বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা।

অনুষ্ঠানে বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেরাব হোসেন বাপ্পি সানি, গোলাম মাওলা, এ আর এম মজিবুর রহমান নয়ন, মো. মতিউর রহমান মিদুল, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মো. সাইফুর রহমান বাসার, শাহরিয়ার তালুকদার বিজয়, ভূলনা শাহ, মো. শফিকুল ইসলাম, এনায়েত হোসেন, মো. সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, মো. শাকিদুল ইসলাম শাকিল, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা সোহাইল মাহমুদ, প্রচার সম্পাদক মো. কাজল মিয়া, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ কুদ্দুস মোল্লা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাহাদাৎ হোসেন সবুজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মেহেদী হাসান নাজমুল, নির্বাহী সদস্য মনির হোসাইন ও মো. স্বপন আহমেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া গাজীপুর জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাজী কামাল চৌধুরী, সহ-সভাপতি মো. সাইদুর রহমান সাঈদ, টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মো. আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. রুবেল তালুকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের জেলা ও উপজেলা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি, লেখক, শিক্ষক, আইনজীবীসহ প্রায় ৩০০ জন এতে অংশ নেন।

দিনব্যাপী অনুষ্ঠানে পুরুষদের জন্য বেলুন ফাটানো ও হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা, নারীদের জন্য বিশেষ খেলাধুলা এবং শিশুদের জন্য দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুরে কেন্দ্রীয় কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

বিকেলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সুনামধন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন ও মনোরম পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *