Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণের কিস্তি আদায় ৩ মাস স্থগিত: জেলা পরিষদের বিশেষ সভা - দৈনিক স্বাধীন সংবাদ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণের কিস্তি আদায় ৩ মাস স্থগিত: জেলা পরিষদের বিশেষ সভা

মোঃরাসেল : সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি আদায় তিন মাস স্থগিতকরণ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন বাস্তবায়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি’র প্রস্তাবনার প্রেক্ষাপটে বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে ৩ (তিন) মাস স্থগিতকরণের প্রজ্ঞাপন জারী হওয়ায় বান্দরবানবাসীর পক্ষ হতে মাননীয় প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, “যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে এককভাবে কোনো প্রতিষ্ঠানের পক্ষে সফল হওয়া সম্ভব নয়।

সম্মিলিত প্রচেষ্টা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সঠিক সমন্বয় সাধনের মাধ্যমেই যেকোনো উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব, যাতে সাধারণ জনগণ এর প্রকৃত সুফল ভোগ করতে পারেন।”জেলা পরিষদের চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম সভায় উপস্থিত সকলকে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন এবং বিশেষ সভার এই সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করার আহ্বান জানান।

সভায় এনজিও প্রতিনিধিরা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পরিচালিত ত্রাণ বিতরণের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ ঋণ কার্যক্রম ও ত্রাণ বিতরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার মুহাঃ আবুল মনসুর, জেলা প্রশাসকের প্রতিনিধি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতন‌্য রাজবংশী, জেলা পরিষদের সদস্য লালজারলম বম, মোহাম্মদ সাইফুল ইসলাম ও এডভোকেট উকাথোয়াই মারমা। এছাড়াও পুলিশ সুপারের প্রতিনিধি ও ডিএসবি’র সহকারী ইন্সপেক্টর বাতেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন এনজিওর দায়িত্বশীল প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *