Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বিরোধের অবসান, ৩০ ঘণ্টা পর রাজশাহী-নাটোরে বাস চলাচল স্বাভাবিক - দৈনিক স্বাধীন সংবাদ

বিরোধের অবসান, ৩০ ঘণ্টা পর রাজশাহী-নাটোরে বাস চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

দীর্ঘ ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী-নাটোর হয়ে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ রুটে বাস চলাচল শুরু হয়।

এর আগে রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বাস চলাচল ব্যাহত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় বাস মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে অন্য একটি বাসে তুলে দর্শনার উদ্দেশে পাঠানো হয়। পরবর্তী সময়ে বাসটি ছেড়ে দেওয়া হলেও রাজশাহী থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

প্রথমদিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট রুটে বাস চলাচল স্বাভাবিক ছিল। কয়েকটি বাস নাটোর হয়ে ঢাকা ও রংপুরেও চলাচল করে। তবে পরে এসব রুটেও বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বাস চলাচল বন্ধ থাকায় শুক্রবার দীর্ঘ সময় কাউন্টারে অপেক্ষা করেও অনেক যাত্রীকে বাড়ি ফিরতে হয়। কেউ কেউ বিকল্প পরিবহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। এতে চরম ভোগান্তি ও ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

অবশেষে আলোচনার মাধ্যমে বাস মালিক-শ্রমিকদের বিরোধের সমাধান হওয়ায় শনিবার দুপুর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, আলোচনার মাধ্যমে বিরোধের অবসান হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *