বিশিষ্ট আলেম মাওলানা ইউসুফ নিজামীর চাচা মোহাম্মদ হেদায়েতুল্লাহ’র ইন্তেকাল

মোঃআনজার শাহ ‘

বিশিষ্ট আলেম মাওলানা ইউসুফ নিজামীর আপন চাচা ও হাফেজ মাওলানা ফয়জুল্লাহ’র পিতা মোহাম্মদ হেদায়েতুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় তিনি কুমিল্লা ল্যাব হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মোহাম্মদ হেদায়েতুল্লাহ ছিলেন একজন ধার্মিক, সুজন ও সমাজসেবী ব্যক্তি। স্থানীয়ভাবে তিনি দ্বীনদার মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তাঁর ইন্তেকালে পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা বরুড়া ১৩ নং আদ্রা ইউনিয়নের কুমিল্লা-৮ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাকারিয়া তাহের সুমনের বাড়ির পাশে সোনাইমুড়ী ফাজিল মাদ্রাসার সামনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
এদিকে তাঁর ইন্তেকালে আলেম-ওলামা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *