মোঃআনজার শাহ
বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠকে সভাপতিত্ব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি বুড়িগঙ্গাসহ রাজধানীসংলগ্ন নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, তার কার্যকর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার নির্দেশনা দেন।
এ লক্ষ্যে বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়, যা নদীদূষণ রোধে বিভিন্ন সংস্থার কার্যক্রমে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উক্ত সভায় অংশগ্রহণ করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
প্রধানমন্ত্রীর এই নির্দেশনা রাজধানীর পরিবেশ সুরক্ষা ও নদী দূষণমুক্ত রাখার লক্ষ্যে সরকারের অগ্রাধিকারমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।