বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বৃহত্তর বাংলাবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৭ম শানে রিসালাত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ জোহর বাংলাবাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বৃহত্তর বাংলাবাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সম্মেলনে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও ওলামায়ে কেরাম অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও গ্রীনভ্যালী হাউজিং সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আজম উদ্দীন। প্রধান আলোচক ছিলেন ঢাকা শান্তিনগর জামে মসজিদের খতিব আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের আগ্রাবাদ জামে মসজিদের খতিব ও কক্সবাজারের টেকনাফের আজিজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির; নারায়ণগঞ্জের আড়াইহাজারের বান্টি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আলাউদ্দিন ওসমানী যশোরী; চট্টগ্রামের গ্রীনভ্যালী হাউজিং সোসাইটির আল আমিন জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং মিরসরাইয়ের চরশরত কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুল ইসলাম মজুমদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাবাজার শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আহসান উল্ল্যাহ্। এ সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আবুল কাশেম, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা মোবারক করিম কাশীপুরী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইরফান হোসাইন ও মাওলানা শাহাদাত হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম।

সম্মেলনে বক্তারা হজরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা, মহান আদর্শ, জীবনাদর্শ ও ইসলামের মৌলিক শিক্ষা নিয়ে আলোচনা করেন। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ন্যায়বিচার, সততা, মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাবাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক গোলাম কবির, সদস্যসচিব শাহ আলম, মাহফিল এন্তেজামিয়া কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিমুল এবং সাহাব উদ্দিন। এ ছাড়া শৃঙ্খলা কমিটির প্রধান মো. সাদ্দাম হোসেনসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মরহুম জুনাব আলী সাহেবের পুত্র এবং কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিমুল। অন্যদিকে, বাংলাবাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন।

এ সময় বাংলাবাজার ব্যবসায়ী কমিটির মো. জসিম, মো. মাহাবুব, মো. জাকির, মো. মহিন, মো. রনি, মো. হারুন, মো. সোহাগ ও মো. রহমানসহ স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ধর্মীয় মূল্যবোধ ও মহানবী (সা.)-এর আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

সম্মেলনের শেষপর্যায়ে মহানবী (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, মানুষের কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *