Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন জামায়াত আমির - দৈনিক স্বাধীন সংবাদ

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক:

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান দেশের নিজস্ব সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’ সম্প্রতি পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই চুক্তিকে কেন্দ্র করে ‘মক্কা প্যাক্ট’ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ এ ধরনের কোনো উদ্যোগে যুক্ত হলে সেটি দেশের জাতীয় স্বার্থ ও প্রয়োজন বিবেচনা করেই নেওয়া হবে বলে নিজের বক্তব্যে তুলে ধরেছেন জামায়াত আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *