Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মার্কিন সেনাদের বিতাড়িত করুন, নয়তো হামলার শিকার হবেন: ইরানের হুঁশিয়ারি - দৈনিক স্বাধীন সংবাদ

মার্কিন সেনাদের বিতাড়িত করুন, নয়তো হামলার শিকার হবেন: ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক  ::

আরব দেশগুলো থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। একই সঙ্গে মার্কিন সেনাদের দেশগুলো থেকে সরিয়ে না নিলে সংশ্লিষ্ট দেশগুলোতে হামলার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন বাহিনীটির রাজনৈতিক শাখার উপপ্রধান জেনারেল ইয়াদুল্লাহ জাভানি।

বুধবার (২ সেপ্টেম্বর) বার্তাসংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়াদুল্লাহ জাভানি বলেন, নিজেদের দেশ থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করাই সংশ্লিষ্ট দেশগুলোর জন্য ভালো হবে। তিনি বলেন, ‘আপনাদের দেশ থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করুন এবং নিজেদের ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিন।’

তিনি আরও বলেন, ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যে প্রমাণ করেছে—ইরানের ওপর যেখান থেকে হামলা চালানো হবে, সেখানেই পাল্টা কঠোর হামলা চালানো হবে।

এ সময় বিশেষভাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করেন ইরানের এই জেনারেল।

বাহরাইনে আবারও সতর্কতামূলক সাইরেন

এদিকে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে তেহরান।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় বুধবার সকাল সোয়া ১০টার দিকে গত ছয় ঘণ্টার মধ্যে তৃতীয়বারের মতো বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানে এখন পর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় চারজন এবং খুজেস্তান প্রদেশে সাতজন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *