Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন পেল ৩৩৮ বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি - দৈনিক স্বাধীন সংবাদ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন পেল ৩৩৮ বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ৩৩৮টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নতুন এ তালিকা প্রকাশ করা হয়।

নতুন তালিকায় বাংলাদেশের সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) অন্তর্ভুক্ত হয়েছে। বোয়েসেলের অধীনে ৬২টি এজেন্সিকে রাখা হয়েছে।

এ ছাড়া তালিকায় আগে থেকে থাকা ২৫টি রিক্রুটিং এজেন্সির অধীনে ২৫০টি এজেন্সিকে সাব-এজেন্সি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশি ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছিল।

নতুন তালিকায় থাকা প্রধান রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, ইউনাইটেড গালফ সার্ভিসেস, অন্নেষা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট ওভারসিজ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, কান্ট্রি অ্যামপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিংকু এন্টারপ্রাইজ, সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।

এ তালিকায় সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের অধীনে থাকা ৬২টি এজেন্সিও রয়েছে। এর মধ্যে অরভিল ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, রংপুর ওভারসিজ, আল জাহান ইন্টারন্যাশনাল, পোর্টসিটি ইন্টারন্যাশনাল, জেটিসি এমপ্লয়মেন্ট এজেন্সি, এশিয়াটিক ট্যালেন্টস, অপশন ম্যানপাওয়ার সার্ভিস, আবিদ করপোরেশন, আল-শামীম ওভারসিজ, ফাস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল, এসকে গ্লোবাল ওভারসিজ, নজরুল ইন্টারন্যাশনাল সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে নানা জটিলতা ও অনিশ্চয়তা ছিল। নতুন তালিকা প্রকাশের ফলে অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তবে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার অনুমোদিত ও তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বা প্রতারণার অভিযোগ এড়াতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *