মেহেরপুরে গাঁজা ও চাঁদাবাজির টাকাসহ ছাত্রদল নেতা আটক

গাংনী উপজেলা প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে গাঁজা, চাঁদাবাজির নগদ টাকা ও অনলাইন জুয়ায় ব্যবহৃত সিমকার্ডসহ পৌর ছাত্রদলের সদস্যসচিব শিশির আহমেদ শাকিলকে (২৫) আটক করেছে সেনাবাহিনী। আজ রবিবার (১১ জানুয়ারি) ভোরে গাংনী বাজারপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শিশির আহমেদ শাকিল গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের ছেলে।

গাংনী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে শাকিলের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, চাঁদাবাজির নগদ ৫৩,১০০ টাকা এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত ৭টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল চাঁদাবাজির কথা স্বীকার করেছেন বলে সেনাবাহিনী জানিয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া নগদ অর্থ ও সিমকার্ডের সূত্র ধরে অনলাইন জুয়া সংশ্লিষ্টতায় তার ভূমিকার বিষয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *