কক্সবাজার স্টাফ রিপোর্টার:
হেলপ ডিজেবিলিটি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (ডিএলডিসি) প্ল্যাটফর্ম, কক্সবাজার জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত জেলা কমিটির সদস্যদের সর্বসম্মত মতামত ও সিদ্ধান্তের ভিত্তিতে মোহাম্মদ জসিম উদ্দিনকে হেলপ ডিজেবিলিটি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (ডিএলডিসি) প্ল্যাটফর্ম, কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা আশা প্রকাশ করেন, মোহাম্মদ জসিম উদ্দিন তাঁর দায়িত্ব ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী ব্যক্তি, শিশু, কিশোর-কিশোরী ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জেলা কমিটির সকল সদস্যের সহযোগিতা কামনা করেন এবং মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
ডিএলডিসি প্ল্যাটফর্ম, কক্সবাজার
মানবিকতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।