লোহাগাড়ায় নির্বাচনী প্রচারণায় মানুষের দুয়ারে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট চেয়ে নির্ঘুম পরিশ্রমে শাহজাহান চৌধুরী

আবদুল আজিজ:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বুধবার (১০ ডিসেম্বর) দিনব্যাপী গণসংযোগে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা শাহজাহান চৌধুরী।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাতকানিয়া-লোহাগাড়া (১৫) উপজেলার মনোনীত প্রার্থী হিসেবে গণসংযোগে অংশ নেন।

গণসংযোগ চলাকালে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। নাগরিক সুবিধার ঘাটতি, চিকিৎসা সেবার অব্যবস্থাপনা, যাতায়াত ব্যবস্থার দুরবস্থা ও অন্যান্য ভোগান্তির বিষয় সরেজমিনে পরিদর্শন করেন।

এ সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য তিনি সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাত ৯টার দিকে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের সাধারণ সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বয়োজ্যেষ্ঠ, পরোপকারী, সহজ-সরল, বারবার নির্বাচিত সাতকানিয়া-লোহাগাড়ার গণমানুষের সাবেক এমপি মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরীর দিন-রাত বিশ্রামহীন অক্লান্ত পরিশ্রমের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সূত্রে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিরা বলেন—
সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী দিন-রাত যেভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ‘দাঁড়িপাল্লা’ মার্কার পক্ষে ভোট চেয়ে পরিশ্রম করে যাচ্ছেন, তা যেন সৃষ্টিকর্তা জনগণের কল্যাণে, জনস্বার্থে সুন্দর পরিবেশে সফল করেন।

তাঁরা আরও বলেন, জনগণ যেন ভোট দিয়ে দাঁড়িপাল্লা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় নিশ্চিত করেন এবং শাহজাহান চৌধুরীর দীর্ঘ হায়াত ও সুস্থতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *