Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
শেখ হাসিনাসহ বিচার করতে হবে তার সাঙ্গোপাঙ্গ খুনিদের: এ্যানি - দৈনিক স্বাধীন সংবাদ

শেখ হাসিনাসহ বিচার করতে হবে তার সাঙ্গোপাঙ্গ খুনিদের: এ্যানি

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের আন্দোলনের মাধ্যমে এ সরকার এসেছে। এ সরকার আন্দোলনের সরকার। এ সরকারের কাছে আমাদের দাবি বেশি ও প্রত্যাশা অনেক। আমরা বিচার চাই। খুনিদের বিচার করতে হবে। শেখ হাসিনাসহ তার সাঙ্গোপাঙ্গ ও খুনিদের বিচার চাই। যারা খুন ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার চাই। দ্রুতবিচার করতে হবে, আস্তে আস্তে মেউ মেউ করে বিচার করলে হবে না।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ সর্বজয়া ও সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালীমন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, আমাদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো দ্রুত প্রত্যাহার করতে হবে। আন্দোলন করতে গিয়ে অনেকেই হাত-পা ও চোখ হারিয়েছেন। গুম-খুনের শিকার হয়েছেন। তাদের দ্বিগুণ অনুদান দেওয়ার দাবি জানাচ্ছি এই সরকারের প্রতি।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে এ্যানি বলেন, আপনারা আমাদের ভাই। আপনারা আমাদের বন্ধু। আমরা সবসময় আপনাদের খোঁজখবর নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করছি। এটি একদিনে নয়, অনেক সময় লেগেছে। এজন্য এ সময়ে আপনাদের পাশে এসে আবারও দাঁড়িয়েছি। একদিনের জন্য কিংবা ভোটের জন্য আপনাদের পাশে দাঁড়ায়নি, আর্তমানবতার সেবায় সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পাশে দাঁড়িয়েছি। আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও সম্প্রীতি থেকেই নীতি-নৈতিকতার জন্যই আপনাদের পাশে দাঁড়িয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক সমির কর্মকার ও সর্বজয়া পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি বাবু নিরঞ্জন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *