Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
শ্যামগঞ্জে হাইওয়ে ট্রাফিকের অভিযানে ৮০ লিটার বাংলা মদসহ মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

শ্যামগঞ্জে হাইওয়ে ট্রাফিকের অভিযানে ৮০ লিটার বাংলা মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

শ্যামগঞ্জ পূর্বধলা প্রতিনিধি:

নেত্রকোনার শ্যামগঞ্জ হাইওয়ে এলাকায় নিয়মিত চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৮০ লিটার বাংলা মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে ট্রাফিক পুলিশ।

শনিবার (৮ আগস্ট) বিকেলে শ্যামগঞ্জ হাইওয়ে তদন্তকেন্দ্রের ইনচার্জ ওসি সেন্টু মিয়া এবং ট্রাফিক সার্জেন্ট আসাদুজ্জামান সুমনের নেতৃত্বে মাহেন্দ্র গাড়িতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম বাবুল চন্দ্র ঘোষ (৫০)। তার বাড়ি ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ এলাকায়।

চেকপোস্টে একটি মাহেন্দ্র গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে বিভিন্ন আকারের প্লাস্টিকের বোতল ও জেরিকেনে রাখা আনুমানিক ৭০ থেকে ৮০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। পরে মাদকসহ বাবুল চন্দ্র ঘোষকে গ্রেপ্তার করা হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে ট্রাফিকের ট্রাফিক সার্জেন্ট আসাদুজ্জামান সুমন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। হাইওয়ে দিয়ে যেন কোনো মাদক পাচার হতে না পারে, সে জন্য নিয়মিত চেকপোস্ট বসানো হচ্ছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তার বাবুল চন্দ্র ঘোষের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *