Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
শ্যামলীতে টিনশেড বসতঘরে আগুন, ৪০ মিনিটে নিয়ন্ত্রণে - দৈনিক স্বাধীন সংবাদ

শ্যামলীতে টিনশেড বসতঘরে আগুন, ৪০ মিনিটে নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে শ্যামলীর ৩ নম্বর রোডে ঢাকা উদ্যানসংলগ্ন এলাকার টিনশেড ঘরগুলোতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতা বেশি না থাকায় অতিরিক্ত কোনো ইউনিট ঘটনাস্থলে পাঠানোর প্রয়োজন হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের পরিদর্শক আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, দুটি ইউনিট দ্রুত কাজ করায় আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারেনি।

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *