শ্রীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

এস. এম. আকাশ আহমেদ:

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানসহ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ছিনতাই ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে শ্রীপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৮ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শ্রীপুর মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়, অভিযানে উদ্ধার করা মাদকের পরিমাণ এবং পৃথক মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *