Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মোহাম্মদ হোসেন হ্যাপী - দৈনিক স্বাধীন সংবাদ

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মোহাম্মদ হোসেন হ্যাপী

স্টাফ রিপোর্টার:

মাদকমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ-এর নারায়ণগঞ্জ জেলা ব্যুরো চীফ ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন হ্যাপী।

শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে করণীয়’ শীর্ষক আলোচনা সভা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ হোসেন হ্যাপীর হাতে ‘সম্মাননা স্মারক-২০২৬’ তুলে দেওয়া হয়। সাংবাদিকতায় তার নিষ্ঠা, সততা, বস্তুনিষ্ঠতা এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার ক্ষেত্রে ভূমিকার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ হোসেন হ্যাপী বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ। আজ মাদক আমাদের তরুণ সমাজ তথা পুরো দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে কলমসৈনিক হিসেবে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, “মাদকের ভয়াবহতা এবং এর পেছনে থাকা সিন্ডিকেটের কর্মকাণ্ড সাহসের সঙ্গে সংবাদমাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, তরুণ প্রজন্মকে সচেতন করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

মোহাম্মদ হোসেন হ্যাপী আরও বলেন, “আমি এই সম্মাননা আমার প্রিয় কর্মস্থল জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পরিবার এবং নারায়ণগঞ্জের সকল সহযোদ্ধা সাংবাদিকদের উৎসর্গ করছি। আগামী দিনগুলোতেও সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ থেকে মাদক, অন্যায় ও দুর্নীতি দূর করতে কাজ করে যেতে চাই। এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাংবাদিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে দেশের অন্যতম বড় সামাজিক সমস্যা। এর ভয়াবহ বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদকের বিস্তার, কারবারি ও এর পেছনের সিন্ডিকেট সম্পর্কে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তথ্য তুলে ধরে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বক্তারা মোহাম্মদ হোসেন হ্যাপীর দীর্ঘদিনের সাংবাদিকতা, সততা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন। একই সঙ্গে সমাজের অসঙ্গতি, অন্যায় ও অপরাধের বিরুদ্ধে তার লেখনী অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোহাম্মদ হোসেন হ্যাপীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে তার পেশাগত কর্মকাণ্ডের স্বীকৃতি দেওয়া হয়। এ সম্মাননা তাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতায় অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *