Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সাংবাদিক শাহ আলম মল্লিক অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা - দৈনিক স্বাধীন সংবাদ

সাংবাদিক শাহ আলম মল্লিক অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

চাঁদপুর প্রতিনিধি:

বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ নদী পরিবেশ রক্ষা অধিকার সোসাইটির চাঁদপুর জেলা শাখার সহসভাপতি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সহসভাপতি ও সাংবাদিক মো. শাহ আলম মল্লিক অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিভিন্ন সামাজিক, মানবাধিকার, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) এক বিবৃতিতে শাহ আলম মল্লিকের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন মো. আবুল কালাম আজাদ।

মো. আবুল কালাম আজাদ বর্তমানে হিউম্যান রাইটস অ্যান্ড সোসাইটি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ নদী পরিবেশ রক্ষা অধিকার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি জাতীয় সাংবাদিক সংস্থা ও ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ নদী পরিবেশ রক্ষা অধিকার সোসাইটি চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং চাঁদপুর জেলা ‘ল’ কলেজ ছাত্র প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শায়েরা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা, চাঁদপুর সদর-এর কার্যকরী উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিবৃতিতে মো. আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিক ও সংগঠক শাহ আলম মল্লিক দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

তিনি শাহ আলম মল্লিকের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর পূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন এবং দেশবাসীর কাছেও তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *