আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৫ নম্বর ছদাহা ইউনিয়নে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরের দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষুর নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু। এ সময় উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান মেম্বার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী মিয়া, ছদাহা ইউনিয়ন বিএনপি নেতা ইউসুফ কন্ডাক্টর, মুছা, রাজা মিয়া, নওশা মিয়া ও মাহফুজ।
এ ছাড়া ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোক্তার, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ও মোক্তার, সদস্য হাবিব, ছদাহা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নাছির সিকদার, যুবনেতা আবু তাহের, সোয়াইব, আমির হোসেন, মোস্তাফিজ, সত্তার, সাইফুদ্দীন, আলমগীর, সেলিম ও মঞ্জুর এবং ছাত্রনেতা আজিজ ও পারভেজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।