Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সাতকানিয়ায় এমপি জসিম উদ্দিন আহমেদকে ‘বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটি’র সম্মাননা প্রদান - দৈনিক স্বাধীন সংবাদ

সাতকানিয়ায় এমপি জসিম উদ্দিন আহমেদকে ‘বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটি’র সম্মাননা প্রদান

আবদুল আজিজ:

মানবতার সেবা, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদকে ‘মানবতার সম্মাননা’ স্মারক প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে এমপির নিজ বাসভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটির (বিএইচআরপিএস) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশ ও সমাজের কল্যাণে তাঁর অসামান্য অবদান, সততা, নিষ্ঠা এবং মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা হয়। সম্মাননা গ্রহণকালে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “জনগণের ভালোবাসাই আমার কাজের মূল অনুপ্রেরণা।

মানুষের অধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অবহেলিত মানুষের কল্যাণে আমি আমৃত্যু কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আসুন, আমরা সকলে মিলে একটি বৈষম্যহীন, শান্তিময় ও মানবিক সমাজ গঠনে একসঙ্গে কাজ করি।” এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা সাতকানিয়া উপজেলা সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সহ-সাধারণ সম্পাদক আবদুল আজিজকে জাতীয় সাংবাদিক সংস্থার আইডি গলায় পরিয়ে দিয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক এবং সমাজের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দেশ ও জনগণের কল্যাণে সংবাদ প্রচার করার দিকনির্দেশনা দেন।

সম্মাননা প্রদানকালে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি জি এম মাহফুজুর রহমান ও সহসভাপতি আরাফা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *