Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সাতকানিয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার - দৈনিক স্বাধীন সংবাদ

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সাতকানিয়ায় স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও আরেক শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ১৩ মে উপজেলার ছদাহা ইউনিয়নের কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। একই ঘটনায় অষ্টম শ্রেণির আরেক শিক্ষার্থী শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মৎস্য প্রজেক্টে কর্মরত কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করলেও আরও তিনজন পলাতক ছিল। তাদের মধ্যে এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মোঃ জুবায়ের (২০) দীর্ঘদিন আত্মগোপনে ছিল।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের দিকনির্দেশনায় এবং সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে সাতকানিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম রবিবার (১৭ মে) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে জুবায়েরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুবায়ের উপজেলার ছদাহা ইউনিয়নের সিন্দুপ্যা পাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মোঃ জয়নাল এবং মাতার নাম আনোয়ারা বেগম।

সাতকানিয়া থানার মামলা নং-১০/২০২৬, তারিখ ১৪ মে ২০২৬। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৩)/১০ ধারায় দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *