সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে সামারি ট্রায়াল ও ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে মাদক মামলার সামারি ট্রায়ালের ৭ জন অভিযুক্ত এবং সিআর ওয়ারেন্টভুক্ত ২ জনসহ সর্বমোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
সামারি ট্রায়ালে অভিযুক্ত গ্রেপ্তারকৃতরা হলেন—মামুন (৩২), মোঃ সাজিন আহাম্মদ সোহরাব (২১), মোঃ আলামিন (৪০), মোঃ হেলাল মিয়া (৪৮), মোঃ রবিউল (২৪), দীপু দত্ত (১৯) এবং মোঃ হাসান (২১)।
অন্যদিকে, সিআর পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে গ্রেপ্তারকৃতরা হলেন—সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের মালিক মোঃ মনির হোসেন (৪০) এবং কাঁচপুর বিসিক এলাকার এসআর নিটওয়্যারস-সংলগ্ন মোঃ আনোয়ার হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *