মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়াস্থ বিহারী ক্যাম্প পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাজী কুটু শিকদার (৫৬), পিতা—মৃত আব্দুর আরিফুর রহমান শিকদার, মাতা—মৃত কোহিনুর বেগম, সাং- কদমতলী কলেজপাড়া শিকদারবাড়ী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে তল্লাশি করে ২৫ (পঁচিশ) পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া একই দিন ভোর রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় কাউন্সিলরের অফিসের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম মুন্না ওরফে সাহিদ (৩৪), পিতা—মৃত জুমরাতী তিনকুড়ি, মাতা—শাহিদা খাতুন, সাং- সুমিলপাড়া বিহারী কলোনি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জের দেহ তল্লাশি করে ১০ (দশ) পুরিয়া হেরোইন ও ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২ (দুই)টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।