স্টাফ রিপোর্টার:
দৈনিক বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক বেলায়েত বাবলুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গেছেন জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ। ২৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে শেবাচিম হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেলায়েত বাবলুকে দেখতে যান তারা। এ সময় নেতৃবৃন্দ তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার সভাপতি ও দৈনিক বর্তমান-এর ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ, সহ-সভাপতি ও বাংলাদেশ টুডে-এর ব্যুরো চিফ জিহাদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বর্তমান-এর ফটোসাংবাদিক পারভেজ সরদার, প্রচার সম্পাদক ও দৈনিক দক্ষিণাঞ্চল-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এম সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য ও সকাল সংবাদ-এর সম্পাদক সিহাব তোহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক বেলায়েত বাবলুর দ্রুত সুস্থতা কামনা করে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ তার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। সম্প্রতি বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন বেলায়েত বাবলু। তার হার্টের সমস্যা থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হৃদরোগ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়ে রেফার্ড করা হয়েছে।