নুরুজ্জামান সাউদ:
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার দুই কারবারি ও বিভিন্ন অপরাধের ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২০ জুলাই ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে ১০০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে হত্যা মামলার ১ জন, ধর্ষণের চেষ্টা মামলার ১ জন, ডাকাতির প্রস্তুতি মামলার ১ জন, চুরি মামলার ২ জন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার ১ জন এবং সিআর ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. মোঃ জসিম (৩৮), পিতা: আবু সাঈদ, সাং: মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
২. মোঃ ইব্রাহীম আকাশ (২৭), পিতা: মোহাম্মদ রবিউল, সাং: মিজমিজি বাতানপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৩. মোঃ সাকিল (৩৫), পিতা: মৃত আ. রহমান, সাং: সিমুলপাড়া বিহারী কলোনি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৪. রাকিবুল ইসলাম (রবিন) (৩০), পিতা: আবুল হোসেন, সাং: শান্তিনগর ক্যানালপাড়, ৮ নম্বর ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৫. মোঃ আলী আজগর (৪৫), পিতা: মৃত আবুল কাশেম, স্থায়ী ঠিকানা: পদুয়ারপাড়, মতলব উত্তর, চাঁদপুর; বর্তমান ঠিকানা: পাইনাদী নতুন মহল্লা, ০ নম্বর ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৬. নার্গিস, পিতা: হোসেন, সাং: লাকী তিলা, কদমতলী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৭. মোঃ রিদয় হাসান (২২), পিতা: জসিম মৃধা, সাং: সিদ্ধিরগঞ্জপুল, চান টাওয়ার সংলগ্ন (ভাসমান), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৮. মোঃ সালাম (৩২), পিতা: হানিফ মুন্সি, স্থায়ী ঠিকানা: উত্তর আদমপুর, দশমিনা, পটুয়াখালী; বর্তমান ঠিকানা: পাগলাবাড়ী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৯. মোঃ আনু মিয়া (৩৬), পিতা: আমির হোসেন, সাং: মিজমিজি আব্দুল আলীর পুল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।