Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সিদ্ধিরগঞ্জে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

সিদ্ধিরগঞ্জে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সানারপাড় স্বপ্ন শপের সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় বাবু (৩২) নামে এক ব্যক্তিকে ১০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এসআই মো. ওয়ালি উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় নুর উদ্দিন সুপার শপের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. খোকন (৩৫) নামে আরও একজনকে ৫৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *