সিরাজগঞ্জে খোলা ট্রাকে বালু পরিবহনে অভিযান, মোবাইল কোর্টে জরিমানা

মোঃ ফেরদৌস হোসেন:

সিরাজগঞ্জ সদর উপজেলায় খোলা ট্রাকে বালু পরিবহনের ফলে সৃষ্ট বায়ুদূষণ ও সড়ক ক্ষতির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, উন্মুক্তভাবে বালু পরিবহনের কারণে বাতাসে অতিরিক্ত ধুলোবালি ছড়িয়ে পড়ছে, যা পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। একই সঙ্গে চলাচলের সময় সড়কের ওপর বালু পড়ে রাস্তার ক্ষতি হচ্ছে এবং যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।
এ অবস্থায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে বৈধ কাগজপত্র না থাকা, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং খোলা ট্রাকে বালু পরিবহনের অভিযোগে একাধিক যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। বায়ুদূষণ রোধে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *