স্টাফ রিপোর্টার:
আর্তমানবতায় স্বেচ্ছাসেবী সংগঠন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন ও হোসাইনিয়া পাক দরবার শরীফের আয়োজনে মহরম উপলক্ষে আগাম প্রস্তুতিমূলক ধর্মসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুন দুপুরে সুনামগঞ্জ সদরের কালিপুর মৌচাক পয়েন্টে এক প্রবাসীর বাড়িতে ধর্মানুসারী ও সর্বস্তরের মানবাধিকার কর্মীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাহ শরফিন শাহ (রঃ)-এর খাদেম মৌলভী জাকির হোসেন কেয়াম, মিলাদ ও দোয়া পরিচালনা করেন। সংগঠনের সুনামগঞ্জ জেলা পরিচালক মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় জেলা কমিটির ৩৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ প্রকাশ করা হয়। কমিটিতে সভাপতি করা হয় শহিদ আহমদকে এবং সাধারণ সম্পাদক করা হয় মোঃ জাকির হোসেনকে। এছাড়া কেন্দ্রীয় ত্রাণ পরিচালক ও সুনামগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা করা হয় আব্দুল ওয়াদুদকে। কমিটির সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয় আব্দুর রশিদ, পেয়ারা বেগম, আমানুর রহমান, নাঈমা আলম ও সফিকুল ইসলাম মোঃ ফয়সালসহ অন্যান্যদের।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া হোসাইনিয়া পাক দরবার শরীফের সমন্বয় শাখার উদ্বোধন করেন। তিনি বলেন, দেশের কল্যাণে নিজেকে কোরআন ও সুন্নাহর আলোকে গড়ে তুলে জীবন পরিচালনা করতে হবে এবং অন্যকে সহায়তা ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।