সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৬০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিববুল্লাহ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুরুজ্জামান এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল ০৪/০৫/২০২৬ খ্রিঃ ভোর ০৪.৪৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন সোনাপুর সাকিনস্থ সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর হতে ১. মমিন মিয়া (৪০), পিতা- মৃত সিদ্দিক মিয়া, মাতা- মৃত সালমা বেগম, সাং সোনাপুর, ইউপি- কাঁচপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জকে তার হেফাজতে থাকা ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে জব্দ তালিকা মূলে ইয়াবাগুলো জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *