Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
২৫৫ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অভিনন্দন জানালেন গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের - দৈনিক স্বাধীন সংবাদ

২৫৫ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অভিনন্দন জানালেন গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের

মোঃআনজার শাহ

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ও দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাঁকে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৫টি ভোট, আর তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।
তৃণমূল থেকে উঠে আসা দীর্ঘদিনের ত্যাগী রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ঐতিহাসিক বিজয়ে সারাদেশে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের জোয়ার। এই গৌরবময় অর্জন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন, এমপি, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছাবার্তায় মন্ত্রী বলেন, মহান আল্লাহ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা দান করুন। তাঁর নেতৃত্বে দেশের গণতন্ত্র, উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি আরও সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশাও জানান তিনি।

উল্লেখ্য, নির্বাচনের ফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান। আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর মধ্য দিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনের দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *