Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট - দৈনিক স্বাধীন সংবাদ

৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট

অনলাইন ডেস্ক:

দেশের ৬৪ জেলায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিরোধী দলের ১১ সংসদ সদস্য।

রোববার (৩০ আগস্ট) তাদের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আবেদনটির শুনানি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে হওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের মধ্যে বণ্টন করে।

রিটে এই দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আবেদনকারী সংসদ সদস্যরা হলেন—নাজিবুর রহমান, মীর আহমেদ বিন কাসেম, গোলাম রাব্বানী, নুরুল ইসলাম, মাসুদ পারভেজ, মো. আজিজুর রহমান, শেখ মনজুরুল হক, শফিকুল ইসলাম মাসুদ, সালাউদ্দিন ও মো. জহিরুল ইসলাম।

আইনজীবী শিশির মনির বলেন, ২০০১ সালেও একইভাবে জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্ট সে সময় দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।

তার দাবি, সংবিধান ও উচ্চ আদালতের ওই রায়ের আলোকে এবারও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলা ভিত্তিক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত আইনগত কর্তৃত্বের বাইরে এবং বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *