মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
২৭ এপ্রিল (সোমবার) ২০২৬ খ্রিষ্টাব্দে জনাব নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ চকরিয়া থানা, কক্সবাজার জেলা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান পুলিশি সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। সেবার মান উন্নয়নে সততা ও আন্তরিকতার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শন শেষে তিনি থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং রেকর্ডপত্র পর্যালোচনা করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।