Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
অপরাধ দমনে আরও কঠোর হতে নির্দেশ সিএমপি কমিশনারের - দৈনিক স্বাধীন সংবাদ

অপরাধ দমনে আরও কঠোর হতে নির্দেশ সিএমপি কমিশনারের

কামরুল ইসলাম:


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জুন ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় পুলিশ কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। তিনি সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এছাড়া হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তি করে জনগণের জন্য সময়োপযোগী ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন সিএমপি কমিশনার।

সভায় জুন মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ কর্মদক্ষতা প্রদর্শনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *