মোঃ ফেরদৌস হোসেন:
মানবিকতা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
সম্প্রতি সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর সংলগ্ন এলাকায় প্রচণ্ড শীতের মধ্যে মানসিক ভারসাম্যহীন এক অসহায় নারী ও তার শিশু সন্তান মাটিতে শুয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশ সুপার মহোদয়ের নজরে আসামাত্রই তিনি তাৎক্ষণিকভাবে ওই নারী ও তার শিশুর খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন এবং মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেন।
পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় সলঙ্গা থানা, সিরাজগঞ্জের অফিসার ইনচার্জের মাধ্যমে অসহায় ওই নারী ও তার শিশু সন্তানকে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র, নিরাপদ আশ্রয়সহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।
পুলিশ সুপার মহোদয়ের এই মানবিক উদ্যোগে শীতার্ত অসহায় নারী ও তার শিশুর জীবনে ফিরে আসে স্বস্তি ও নিরাপত্তা। সংশ্লিষ্ট এলাকাবাসী তাঁর এই তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই ঘটনায় আবারও প্রমাণিত হলো বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, মানবতার সেবায়ও সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।