অসুস্থ ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে হাসপাতালে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে ডা. পাভেলের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসায় হঠাৎ তীব্র বুকের ব্যথা অনুভব করলে তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে শুক্রবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বগুড়া থেকে ঢাকায় আনা হয় এবং ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অধ্যাপক ডা. এন. এ. এম. মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *